×

ঢাকা

অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) বিকেল তিনটার দিকে চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাংগি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার বিকেল তিনটার দিকে চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাঙ্গী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি খনন ও উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্ত আরিফ মুন্সিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আরিফ মুন্সি ওই এলাকার জিন্নাহ মুন্সির ছেলে।

উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

সোমবার থেকে ব্যাংক খুলছে

সোমবার থেকে ব্যাংক খুলছে

‘জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়’

‘জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App