×

আন্তর্জাতিক

ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলেছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানের জনগণের জন্য ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে দেশটির নাগরিকদের আগামী ১২ ঘণ্টা ট্রেনে ভ্রমণ না করা এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’

খবর সিএনএন ও বিবিসির।

এই সতর্কবার্তাটি আইডিএফ নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে।

ইসরায়েলের এই সতর্কবার্তাটি এমন সময় এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে সময় দিয়েছেন।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান তা না মানলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো (যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র) ধ্বংস করে দেবেন।

যদিও বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দলের কর্মসূচী ঘোষণা

১১ দলের কর্মসূচী ঘোষণা

মাধবপুরে দুই পক্ষের  সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বহিষ্কার

বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বহিষ্কার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App