×

চট্টগ্রাম

মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম

মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান

ছবি: মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মীরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর, মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় সহযোগীতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত ৫ টি শ্যালো মেশিন, ১ হাজার ফিট পাইপ বিনষ্ট ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়। এসময় ফেনী নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার  ১৭৫

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৫

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App