×

আন্তর্জাতিক

ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার সপ্তাহব্যাপী যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তেহরানের এই জবাবের বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্র বলেছে, ‘বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংঘাত নিরসনে ইরান বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তারোপ করেছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো শান্তি চুক্তির আগে ‘‘গুপ্তহত্যা ও আগ্রাসন’’ স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের যুদ্ধের পুনরাবৃত্তি ঘটবে না—এমন নিশ্চয়তা দিতে হবে।

এ ছাড়া যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। একই সঙ্গে তেহরান আহ্বান জানিয়েছে, এই সংঘাতের সঙ্গে জড়িত অঞ্চলের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সবকটি ফ্রন্টে যেন একযোগে যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

ইরানি ওই সূত্র বলেছে, ‘হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি ‘‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি এবং তা স্বীকার করে নেওয়ার ওপর জোর দিয়েছে তেহরান।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলোও যুক্ত হবে।’

তবে ইরানি ওই সূত্র যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, ‘ইরান মনে করে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান এক ধরনের ‘প্রতারণা’, যার পেছনে একাধিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল অভিযানের জন্য সময়ক্ষেপণ করে সামরিক প্রস্তুতি নেওয়া।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকট কাটাতে দেশে এলো তেলবাহী জাহাজ

জ্বালানি সংকট কাটাতে দেশে এলো তেলবাহী জাহাজ

এবার ফয়সাল-আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

হাদি হত্যা এবার ফয়সাল-আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রাইভেটকারে বাসের ধাক্কা একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App