×

আন্তর্জাতিক

যুদ্ধে ইরানে এ পর্যন্ত ২৪৩ শিক্ষার্থী–শিক্ষক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

যুদ্ধে ইরানে এ পর্যন্ত ২৪৩ শিক্ষার্থী–শিক্ষক নিহত

ফাইল ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

এদিকে, ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।

ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ওই বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ যুদ্ধ চলছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তাঁরা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি ও উজানের ঢলে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেমি ওপরে

বৃষ্টি ও উজানের ঢলে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেমি ওপরে

নব্বইয়ের প্রেম ও নস্টালজিয়ায় নির্মিত চলচ্চিত্র ‘লাভ ৯৬’

নব্বইয়ের প্রেম ও নস্টালজিয়ায় নির্মিত চলচ্চিত্র ‘লাভ ৯৬’

বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

সুনামগঞ্জ বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App