×

সিলেট

সুনামগঞ্জ

বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫২ পিএম

বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের আরও ৩০ জন। নিহত বিএনপি কর্মী রতন মিয়া (২৭) আলীনগর গ্রামের সোনা মিয়ার ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মুহিত ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  শাহাদীব আলী মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব আলী এবং আলিনগর গ্রামের বাসিন্দা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান।

সপ্তাহখানেক আগে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপি নেতা শাহাদীব আলীকে প্রতিপক্ষের লোকজন আটকে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রতনসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App