×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর ছোড়া মিসাইলে নিহত এক ইসরায়েলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

হিজবুল্লাহর ছোড়া মিসাইলে নিহত এক ইসরায়েলি

ছবি: সংগৃহীত

লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে দু’টি গাড়িতে আগুন ধরে যায়। এ সময় সেই গাড়ির ভেতর পুড়েই ওই ইসরায়েলি প্রাণ হারান।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ‘হামলার পর দুটি গাড়িতে আগুন ধরে যায়। তার একটির ভেতর থেকে এক ব্যক্তিকে টেনে বের করা হয়।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘লেবানন থেকে সীমান্ত এলাকায় হামলার ব্যাপারে তারা তথ্য জানতে পেরেছে, যা তদন্ত করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ অব্যাহত থাকলে অর্থনীতির ওপর চাপ বাড়বে

অর্থমন্ত্রী আমির খসরু যুদ্ধ অব্যাহত থাকলে অর্থনীতির ওপর চাপ বাড়বে

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App