×

আন্তর্জাতিক

সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার মূল্যায়ণের কড়া জবাব দিলো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম

সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার মূল্যায়ণের কড়া জবাব দিলো ইরান

ছবি: ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার রেজা তালাই-নিক

তেহরানের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে বলে যুক্তরাষ্ট্রের করা মূল্যায়নের জবাবে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার রেজা তালাই-নিক যুদ্ধের পরিস্থিতি নিয়ে একটি দৃঢ় বার্তা দিয়েছেন।

রোববার (২২ মার্চ) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে রেজা ব্রিগেডিয়ার তালাই বলেন, এই অঞ্চলের দেশগুলোর ওপর অব্যাহত হামলা প্রমাণ করে যে ইরানি বাহিনী কৌশলগত মজুদ এবং অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভর করতে পারে।

তিনি দাবি করেন যে, অস্ত্র উৎপাদনে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন খাতে দুই দশকের বিনিয়োগ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) নির্ভুলতা ও কার্যকারিতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করেছে।

আরো পড়েন: নিজেদের নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে নিচ্ছে ওমান

ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহের তুলনায় উপকূল, জাহাজ ও অভ্যন্তর থেকে আইআরজিসি-র ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারকারী নৌ ইউনিটগুলো আঘাত হানার নির্ভুলতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কার্যত এই জলপথের নিরাপত্তা নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে, যে পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

নীলফামারী কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App