×

আন্তর্জাতিক

বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় উদ্বেগ, মোদি-পেজেশকিয়ান আলাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় উদ্বেগ, মোদি-পেজেশকিয়ান আলাপ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় হরমুজ প্রণালির নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

শনিবার (২১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনালাপে মোদি আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান।

তিনি বলেন, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করছে। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, তিনি পেজেশকিয়ানের সঙ্গে ঈদ ও নওরোজের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই উৎসব অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যে চলমান সংঘাত শুরুর পর এটি দ্বিতীয়বারের মতো আলাপ। মোদি আরও বলেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি অধিকাংশ জাহাজের জন্য বন্ধ ঘোষণা করে। এই সংঘাতে এখন পর্যন্ত ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসি

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসি

মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী আটক

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App