×

ভারত

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:১৮ পিএম

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৩৩ জনকে। বুধবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজিপি) সিদ্ধনাথ গুপ্ত। খবর রয়টার্সের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। রাজ্যজুড়ে ২ শতাধিক মামলা হয়েছে এবং এসব মামলায় এ পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪ মে সোমবার ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফল ঘোষণার দিন রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতার খবর আসতে শুরু করে।

আরো পড়ুন : কলকাতায় গুলিতে নিহত শুভেন্দুর সহকারী

ভোটের ফল প্রকাশের পর রাতেই কলকাতাসহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা, একই সঙ্গে তৃণমূল কর্মীদের ওপরও হামলার অভিযোগ ওঠে। আবার রাজ্যের কিছু এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপর তৃণমূল সমর্থকদের হামলার অভিযোগও পাওয়া যায়। এ উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এ পর্যন্ত নিহতদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয় দলের সমর্থকই রয়েছেন। সহিংসতার জন্য দুই দলই একে অপরকে দায়ী করছে।

এরই মধ্যে বুধবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথ। তার মৃত্যুর পর বিজেপি নেতারা অভিযোগ করেন, তৃণমূল পরিকল্পিতভাবে ‘গুপ্তহত্যা’ চালাচ্ছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এসব সহিংসতার পেছনে বিজেপি-সমর্থিত দুষ্কৃতিকারীরাই দায়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App