×

ঢাকা

সরকারি খাল দখল করে পাকা স্থাপনা

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:১৬ পিএম

সরকারি খাল দখল করে পাকা স্থাপনা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটি দীর্ঘদিন যাবৎ স্থানীয় কৃষকরা সেচকাজে ব্যবহার করে আসছেন। বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকে, দেশীয় প্রজাতির মাছের অভয়াশ্রম ও প্রজনন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু কোনো রকম নিয়মের তোয়াক্কা না করে খালের পাড়ের বাসিন্দা আনোয়ার হাওলাদার খালের মধ্যে মাটি কেটে বাঁধ দিয়ে নিচ থেকে ঢালাই করে পাকা স্থাপনার কাজ করছেন। এতে দুই পাশে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে খাল দখল করে আটকে দিলে জলাবদ্ধতা তৈরি হবে। তাছাড়া এই খালের পানি শুকনো মৌসুমে আমরা সেচকাজে ব্যবহার করি। বর্ষাকালে কৃষকরা এই খালে পাট জাগ দেওয়া, পাটের আঁশ ছাড়ানো ও পাট ধুয়ে থাকেন। এভাবে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করলে কৃষিকাজে এর বিরূপ প্রভাব পড়বে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়াকে একাধিকবার তার সরকারি নম্বরে ফোন দিলেও ফোন রিসিভ করেননি। পরে ভূমি অফিসের নাজির কামাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে ইউএনও অফিসে স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি দেখছি। এসিল্যান্ড মহোদয় আসলেই তাকে বিষয়টি অবগত করাবো।

স্থানীয় সচেতন মহলের দাবি, এভাবে খাল দখল করে স্থাপনা তৈরি করলে খালের অপর দুই পাড়ে জলাবদ্ধতা তৈরি হবে। তাছাড়া সরকারি জমি বেহাত হয়ে যাবে। তাদের দাবি, খালটি দখলমুক্ত করে পানির প্রবাহ ঠিক রাখা হোক, যাতে কৃষিকাজে কৃষকরা খালের পানি ব্যবহার করে উপকৃত হতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App