×

ময়মনসিংহ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:২৮ পিএম

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের ফাঁসি

ছবি: সংগৃহীত

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)। একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বাড়ির পাশের একটি ক্ষেতে ডেকে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ ঘটনাটি দেখে ফেললে সাদিক সেখান থেকে পালিয়ে যান। পরে বিষয়টি এলাকায় জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তিনজন কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে তাঁরা কিশোরীকে বাড়িতে পৌঁছে দেন।

এ ঘটনায় ওই বছরের ৫ মে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় চারজনকে আসামি করে মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত রায় দেন। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট ফজলুল হক বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে কিশোরী জানান, সাদিকের সঙ্গে তাঁর সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। এ কারণে আদালত সাদিককে খালাস দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও রোজীনা আক্তার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App