×

আন্তর্জাতিক

ইরানের ড্রোন হামলায়

দুবাই বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকিতে সব ফ্লাইট স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

দুবাই বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকিতে সব ফ্লাইট স্থগিত

ছবি : সংগৃহীত

ইরানের ড্রোন হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলার ফলে বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (১৬ মার্চ) সকাল থেকে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসনের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ফ্লাইট স্থগিতের আদেশটি অস্থায়ী। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জনসংযোগ দপ্তর দেওয়া তথ্যমতে, রোববার (১৫ মার্চ) রাতে দুবাই বিমানবন্দরের সন্নিকটে একটি জ্বালানি ট্যাংকে ইরানি ড্রোনের আঘাতের ফলে এই আগুনের সূত্রপাত হয়। এর জেরে বিমানবন্দর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুবাই সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

ফ্লাইট বাতিল প্রসঙ্গে দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এক্সবার্তায় জানিয়েছে, সব যাত্রী এবং বিমাবন্দরের স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের এয়ারলাইন্সে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App