×

আন্তর্জাতিক

মুজতাবা খামেনির প্রথম বার্তা

প্রতিটি হত্যার প্রতিশোধ নেবে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

প্রতিটি হত্যার প্রতিশোধ নেবে ইরান

ছবি: ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি

ইরানিদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে দ্বিধা করব না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার দেওয়া বার্তায় তিনি একথা বলেছেন।

মুজতাবা খামেনি বিশেষ করে ইরানের মিনাব শহরের মেয়েদের স্কুলটিতে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন। ইসরায়েলের ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১১০ জনই শিশু।

হরমুজ প্রণালিতে নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা।

আরো পড়ুন: কুয়েত বিমানবন্দরে দফায় দফায় ড্রোন হামলা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘বন্ধুত্বের’ নীতির কথা বললেও তাদের নিজ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তার হুঁশিয়ারি, ইরান ওই ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালিয়ে যাবে।

১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন।

এরপর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App