×

আন্তর্জাতিক

পুতিন

ইরানের নতুন নেতাকে অভিনন্দন, তেহরানের প্রতি ‘অবিচল সমর্থন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

ইরানের নতুন নেতাকে অভিনন্দন, তেহরানের প্রতি ‘অবিচল সমর্থন’

ফাইল ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় তেহরানের প্রতি ‘অবিচল সমর্থন’ এর কথা উল্লেখ করেন তিনি।

ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা ও বিবিসির।

পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে, মোজতবা খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরিস্থিতির মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

এ সময় রুশ প্রেসিডেন্ট তেহরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ এবং ‘ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির’ বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’ বলে জানিয়েছেন। 

ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’

এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে, ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ইরানের উপকূলের সবচেয়ে কাছে থাকা মার্কিন রণতরির ছবি প্রকাশ

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ওমান উপকূলে অবস্থান করছিল। রণতরিটিকে তখন হরমুজ প্রণালির অভিমুখে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যায়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশন এই রণতরির ছবি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কিছু ছবি শেয়ার করেছে। তাদের দাবি, ছবিগুলোতে গত শনিবার সমুদ্রে অবস্থানরত ওই রণতরিটির কার্যক্রম দেখা গেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App