×

আন্তর্জাতিক

ইরানের হামলা বেপরোয়া: আরব লিগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

ইরানের হামলা বেপরোয়া: আরব লিগ

ছবি: আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র সমালোচনা করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। 

রোববার (৮ মার্চ) আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের এই হামলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। 

আরো পড়ুন: ইরানে হামলার বিরোধিতা সুইজারল্যান্ডের, যুদ্ধ বন্ধের আহ্বান

এই হামলাকে একটি বেপরোয়া নীতির প্রতিফলন হিসেবে অভিহিত করে তিনি বলেন, এ ধরনের হামলা বর্তমানের এই কঠিন ও নাজুক সময়ে ইরানকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলবে।

বৈঠকে আবুল ঘেইত স্পষ্ট করে বলেন, ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলো কোনও পক্ষ নয়। তিনি আরও বলেন, আরব দেশগুলোর ভূখণ্ড মার্কিন হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না।

তিনি বলেছেন, ইরানের এই অযৌক্তিক আগ্রাসন তাদের বিভ্রান্তিকর চিন্তারই বহিঃপ্রকাশ। এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার

মির্জা ফখরুল প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার

ঈদুল আজহা কবে দেখে নিন

ঈদুল আজহা কবে দেখে নিন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App