×

আন্তর্জাতিক

ইউনিসেফ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ২০০ শিশু নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ২০০ শিশু নিহত

ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যজুড়ে অন্তত ২০০ শিশু প্রাণ হারিয়েছে। 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া এই সামরিক উত্তেজনায় সবচেয়ে বেশি শিশু মারা গেছে ইরানে। দেশটিতে ১৮১ জন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া লেবাননে সাতজন, ইসরাইলে তিনজন এবং কুয়েতে একজন শিশু প্রাণ হারিয়েছে।

এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধের চড়া মূল্য তাদেরই দিতে হয়। মধ্যপ্রাচ্যজুড়ে এই সামরিক সংঘাত শিশুদের ওপর ইতিমধ্যে এক বিধ্বংসী প্রভাব ফেলেছে।

সংঘাতের ভয়াবহতা ফুটে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি ঘটনায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয় আক্রান্ত হয়। এতে অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে চলমান সংঘাতের অন্যতম হৃদয়বিদারক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছে। ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার এবং বেসামরিক এলাকায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রস্তাবিত চুক্তিতে কী আছে যা মার্কিন-ইরান সংঘাতের অবসান ঘটাতে পারে?

প্রস্তাবিত চুক্তিতে কী আছে যা মার্কিন-ইরান সংঘাতের অবসান ঘটাতে পারে?

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App