×

আন্তর্জাতিক

বৈরুতের একাংশ ধ্বংসের হুমকি ইসরায়েলের, শতাধিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

বৈরুতের একাংশ ধ্বংসের হুমকি ইসরায়েলের, শতাধিক নিহত

ছবি: সংগৃহীত

লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

এর মধ্যেই বৃহস্পতিবার (৫ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ।

লেবাননের সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত সোমবার (২ মার্চ) থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেছে মন্ত্রণালয়।

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ হুমকি দিয়ে বলেছেন, খুব শিগগিরই দাহিয়েহ এলাকা খান ইউনিসে পরিণত হবে।

উল্লেখ্য, দাহিয়েহ বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর খান ইউনিস হলো ফিলিস্তিনের গাজা সিটির দক্ষিণাঞ্চলের একটি এলাকা। যুদ্ধবিরতির আগে গাজা জুড়ে প্রায় দুই বছরে ধরে ইসরায়েল হামলা চালায়। এতে গাজাসহ খান ইউনিস একরকম ধ্বংস্তূপে পরিণত হয়। সূত্র: আল জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাহাড়ের নিচে মিললো মা ও মেয়ের লাশ

পাহাড়ের নিচে মিললো মা ও মেয়ের লাশ

খুলনায় সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত: প্রস্তুতি সম্পন্ন

খুলনায় সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত: প্রস্তুতি সম্পন্ন

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App