আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতি প্রকাশ করে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিছে।
প্রতিবেদনে বলা হয়েছে,‘অভূতপূর্ব জনসমাগমের উপস্থিতি এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের জন্য সময় দেওয়ার লক্ষ্যে জানাজার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘তেহরান গ্র্যান্ড মসজিদে আজ রাত থেকেই প্রিয় জনগণকে শহীদ আলেম ও আমাদের মহান ইমামের পবিত্র দেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আয়োজন করা হয়েছিল। কিন্তু সারা দেশ থেকে বিপুল উপস্থিতির আগ্রহ এবং জাঁকজমকপূর্ণ অংশগ্রহণের ব্যাপক ইচ্ছার কারণে, পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজন থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।’
‘উচ্চসংখ্যক উপস্থিতির অনুরোধ এবং যথাযথ সুবিধা নিশ্চিত করার প্রয়োজন বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি আরো উপযুক্ত সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ লোকজন ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার আকুতি জানিয়েছেন। তাদের জন্য আয়োজনের পরিধি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
