×

আন্তর্জাতিক

এবার একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

এবার একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। তবে এতে থাকা সব ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘সোমবার সকালে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে নিশ্চিত করা যাচ্ছে সব ক্রু সদস্যই নিরাপদে আছেন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। আহত ক্রুদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করে যৌথ কারিগরি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App