×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালো ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩৬ এএম

ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালো ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সোমবার (২ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। 

উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে বলে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’ 

আরো পড়ুন: মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরানের অস্ত্রভাণ্ডারে যা আছে

আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে। 

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

 সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

শিক্ষামন্ত্রী সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App