×

আন্তর্জাতিক

বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে যাচ্ছে ক্রীড়াঙ্গনেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআরআইআর)।

গতকাল ভোর থেকে ইরানে যৌথ অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকশ মানুষের নিহতের খবর পাওয়া গেছে।

ইরানো এই হামলার পাল্টা জবাব দিচ্ছে। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, "বর্তমানে যা ঘটছে, তাতে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ আশা করা খুবই কঠিন। চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়া কর্মকর্তাদেরই নিতে হবে।"

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। টুর্নামেন্টে ইরান 'জি' গ্রুপে খেলছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

সূচি অনুযায়ী, ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে—দুটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে এবং শেষটি ওয়াশিংটনের সিয়াটলে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে যাওয়া নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App