পাক-আফগান সংঘর্ষ
পাকিস্তানের তিন শহরে ড্রোন হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। তবে এ হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে পাকস্তিানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খাইবার পাখতুনখাওয়ার তিনটি শহরে এই হামলা করা হয়েছে।
পাকস্তিানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বলেছেন, ‘আফগানিস্তান থেকে তাদের অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নোসেরাতে ড্রোন উড়ে আসে। ওই সময় ড্রোন বিধ্বংসী ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করে দেয়।’
এরআগে, তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিলো, ‘তাদের বিমানবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সামরিক স্থাপনাসহ একাধিক জায়গায় সফল হামলা চালিয়েছে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তাদের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।’
মন্ত্রণালয় আরো জানায়, ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সেনা ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি মিলিটারি কমপ্লেক্সে টার্গেট করা হয়েছে।
