×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত বিমান থেকে ২ ক্রু বেঁচে গেলেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত বিমান থেকে ২ ক্রু বেঁচে গেলেন যেভাবে

ছবি : সংগৃহীত


দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গত রবিবার জুজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হন। আর ভাগ্যক্রমে মাত্র দুজন বেঁচে যান। তারা দুজনই বিমানটির ক্রু ছিলেন। 

জানা গেছে, বেঁচে যাওয়া ওই ক্রু দুজনের নাম লি (৩২) এবং কউন (২৫)। তারা বিমানের পেছনের দিকে বসে ছিলেন। রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশে দেয়ালে আঘাত করার পর পুরো বিমানটি আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। কিন্তু তারা পেছন দিকে থাকায় দগ্ধ হওয়া থেকে বেঁচে যান। তবে দুজনই বেশ ভালো আহত হয়েছেন। কিন্তু তাদের জীবন এখন শঙ্কামুক্ত।

দুর্ঘটনাকবলিত বিমানটি থেকে তাদের টেনে বের করা হয়। তবে দুর্ঘটনার ভয়াবহতায় দুজনেরই স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়।

সংবাদমাধ্যম কোরিয়ান টাইমস জানিয়েছে, লি-কে যখন উদ্ধার করা হয় তখন সে বারবার জিজ্ঞেস করতে থাকে, ‘কী হয়েছে, আমি এখানে কেন?’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নারী ক্রুর বাম কাঁধ ও মাথা ক্ষতিগ্রস্ত হয়। তবে তার জ্ঞান ছিল।

২০১৫ সালে টাইম ম্যাগাজিন এক গবেষণা চালিয়ে দেখেছিল, বিমান দুর্ঘটনা ঘটলে পেছনের আসনে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানটি চাকা ছাড়া ল্যান্ড করছে। এরপর এটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালে আঘাত করে। এর পরপরই বিশাল বিস্ফোরণে বিমানটিতে আগুন ধরে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App