×

আন্তর্জাতিক

একাধিকবার শারীরিক সম্পর্ক: ‘বিয়ের দাবিতে তরুণীর অনশন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৮:২২ পিএম

একাধিকবার শারীরিক সম্পর্ক: ‘বিয়ের দাবিতে তরুণীর অনশন’

ছবি: সংগৃহীত

সাত বছরের প্রেমের সম্পর্ক এবং একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগে প্রেমিকের বাসার সামনে অনশনে বসেছে প্রেমিকা। এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের সাগরদিঘির সদানন্দ ঘোষের বাড়িতে। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুর্শিদাবাদের সাগরদিঘির সদানন্দ ঘোষের বাড়ির সামনে অনশনে বসেন ওই তরুণী।

রোববার (২৯ নভেম্বর) সকালে প্রেমিক সদানন্দ ঘোষের বাড়ির সামনে খবরের কাগজ পেতে বসে পড়েন ওই তরুণী। পাশে একটি প্ল্যাকার্ডও রয়েছে। সেটিতে লেখা, ‘বিয়ের জন্য অনশন’। নিচে একটু ছোট হরফে লেখা, ‘৭ বছরের প্রেম’। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তরুণীর দাবি বলেন, ৭ বছর ধরে আমাদের প্রেম। দুই বাড়ির লোকজনও জানে। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে। অথচ এখন সদানন্দ বিয়ে করা তো দূর, আমাকে চিনতেই পারছে না। তার বাড়ির লোকজনও অসহযোগিতা করছেন।

কি কারণে বিয়েতে অমত সদানন্দের? তরুণীর দাবি, তার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন বাড়ির লোকজন। সেই কারণেই এমন ব্যবহার। তিনি বলেন, যতক্ষণ না সদানন্দ আমাকে গ্রহণ করছে, এখান থেকে আমি উঠছি না। সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App