×

আন্তর্জাতিক

বিলিয়নিয়ার রন সিম

প্রিমিয়াম চা-কফি বিক্রিতে এশিয়ার শীর্ষে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

প্রিমিয়াম চা-কফি বিক্রিতে এশিয়ার শীর্ষে

বিলিয়নিয়ার রন সিম। ছবি: সংগৃহীত

রন সিমের ভি৩ গ্রুপ এখন বিশ্বব্যাপী তাদের ব্যবসার বিস্তারে মনোযোগ দিয়েছে। তারা বাচা কফি ও টিডব্লিউজি চায়ের মতো শতাব্দী প্রাচীন ব্র্যান্ডগুলিকে আরো সম্প্রসারণের দিয়ে মনোযোগ দিয়েছে। মেরিনা বে স্যান্ড-এ অবস্থিত বাচা কফি স্টোরটি প্রথম নজর কাড়ে কফি প্রেমীদের। সেখানে চোখ ধাঁধানো স্যাফরনের মতো রঙিন টিনে সাজানো থাকে কফির বিন। এখানে পাওয়া সবচেয়ে মূল্যবান কফি হলো প্যারাইজো গোল্ড, যার ১০০ গ্রাম কফির দাম প্রায় ৮৪০ মার্কিন ডলার।

রন সিমের বাচা কফি এবং টিডব্লিউজি চা ব্র্যান্ড দুটিই তাদের অনন্য প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উচ্চমানের পণ্য সরবরাহের মাধ্যমে সারা বিশ্বের অভিজাত ও তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয়তা অর্জন করছে। তার কোম্পানি ভি৩ গ্রুপ প্রথম থেকে শুধু কফি ও চায়ের ব্যবসায় নয়, বিলাসবহুল পণ্যসামগ্রী তৈরিতে মনোযোগ দিয়েছে। বাচা কফি এবং টিডব্লিউজি চা ছাড়াও, সিমের পরিচিতি মূলত এসেছে ওএসআইএম ম্যাসেজ চেয়ার থেকে, যা উচ্চমানের গ্রাহকদের জন্য তৈরি স্বাস্থ্য ও জীবনধারার সরঞ্জাম হিসেবে পরিচিত। ফোর্ব ম্যাগাজিনের।

প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে সিমের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আসে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সাপ্লিমেন্ট, স্টোর ফিক্সচার এবং রিয়েল এস্টেট। ভি৩ গ্রুপ-এর সদর দপ্তর থেকে রন সিম তার ব্যবসা পরিচালনা করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডগুলোকে দ্রুত সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছেন।

দুই বছর আগে, সিম বাচা কফি-র বিশ্বব্যাপী বিস্তারের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেন সিম। এই অর্থ দিয়ে ইতোমধ্যে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে বাচা কফির স্টোর খোলা হয়েছে। বর্তমানে প্রায় ১২টি দেশে ২৪টি বাচা কফি স্টোর রয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০০টিরও বেশি স্টোর খোলার পরিকল্পনা নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

বাচা কফির উৎপত্তি মরক্কোর শতবর্ষী ‘দার এল বাছ’ প্রাসাদ থেকে। এই প্রাসাদটি ১৯১০ সালে নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। ২০১৭ সালে এটি পুনরায় জাদুঘর হিসেবে খোলা হয় এবং মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ রন সিমের ফরাসি-মরোক্কান অংশীদার তাহা বোকদিবকে আমন্ত্রণ জানান সেখানে একটি ক্যাফে খোলার জন্য।

কোভিড-১৯ মহামারির সময়, বাচা কফি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সিমের দক্ষ ব্যবস্থাপনার কারণে ব্যবসা দ্রুত সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়ায়। ২০২৩ সালে, বাচা কফি প্রথমবারের মতো ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার মুনাফা অর্জন করে।

রন সিমের নেতৃত্বে ভি৩ গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু কফি ও চায়ের ব্যবসা নয়, রিয়েল এস্টেট খাতেও বিস্তৃত। সিমের কোম্পানি ভি৩ অ্যাসেটের অংশ হিসেবে স্কাইওয়াটার্স নামক সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় ৬৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছে, যা ২০২৮ সালে সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ায় অটোচালক গ্রেপ্তার

বিভিন্ন খাত ও পণ্যে সাফল্যের শীর্ষে পৌঁছালেও রন সিম এখনো নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য সবসময় ক্ষুধার্ত থাকেন। তিনি বলেন, আমি এখনো ক্ষুধার্ত, আমি আরো দ্রুত ব্যবসার বৃদ্ধির দিকে মনোনিবেশ করছি।


ফোর্ব ম্যাগাজিন অবলম্বনে রোমাঞ্চ তালুকদার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App