×

আন্তর্জাতিক

বন্যায় মৃত্যু ৪ হাজার, ১২ কর্মকর্তার জেল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:১৮ পিএম

বন্যায় মৃত্যু ৪ হাজার, ১২ কর্মকর্তার জেল!

বন্যায় মৃত্যু ৪ হাজার, ১২ কর্মকর্তার জেল। ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ১২ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিপর্যয়কর বাঁধ ধসের পর প্রাণঘাতী বন্যার পেছনে তাদের ভূমিকার কারণে এই কারাদণ্ড দেয়া হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে সেই বন্যায় ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। রবিবার (২৮ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনটিতে বলা হয়, গত বছর সেপ্টেম্বরে প্রাণঘাতী বন্যায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বিপর্যয়কর বাঁধ ধসের পেছনে দেশটির কর্মকর্তাদের ভূমিকার জন্য লিবিয়ার ১২ জন কর্মকর্তাকে ৯ থেকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

গত বছরের বন্যায় দেরনা শহরের আশপাশের সমস্ত এলাকা ভেসে যায় এবং মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। দোষী সাব্যস্ত এসব কর্মকর্তা পানি সম্পদ ব্যবস্থাপনা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সাজাপ্রাপ্ত এসব কর্মকর্তার বিরুদ্ধে অবহেলা, পূর্বপরিকল্পিত হত্যা এবং জনসাধারণের অর্থ অপচয়সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যথেকে ৩ জনকে অবৈধ উপায়ে প্রাপ্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে। অবশ্য বিচারাধীন অন্য চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বন্যার পরের দিনগুলোতে বাসিন্দারা বিবিসি আরবিকে বলেছিলেন, বন্যার পর দেরনার ভুল অংশে মানুষকে সরিয়ে নেয়ার বিষয়ে বিভিন্ন আদেশ দেয়া হয়েছিল। এছাড়া স্থানান্তরিত ব্যক্তিদের কোথায় আশ্রয় দেয়া উচিত তার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। এছাড়া কিছু মানুষকে বাড়িতে থাকার আদেশ দেয়া হয়েছিল এবং কোথাও কোথাও কারফিউও জারি করা হয়েছিল। যা দুর্যোগের সময় ছিল একে অপরের বিপরীত নির্দেশনা।

লিবিয়ার জাতীয় আবহাওয়া কেন্দ্র সেসময় জানিয়েছিল, বৃষ্টিপাত নতুন রেকর্ড গড়েছে। মূলত ঝড় ড্যানিয়েলের কারণে সেসময় ২৪ ঘণ্টা সময়ের মধ্যে লিবিয়ার উত্তর-পূর্ব উপকূলের কিছু অংশে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছিল। এটি লিবিয়ার এই অঞ্চলের জন্য ছিল অসাধারণ এক প্রলয়। কারণ সাধারণত পুরো সেপ্টেম্বর জুড়ে দেশটির এই অঞ্চলে প্রায় ১.৫ মিমি বৃষ্টিপাত দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App