ইসরায়েল হামলার হুমকি দিলেন এরদোগান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৮:৩৭ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল হামলার হুমকি দিয়েছেন। রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।
এসময় গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েল হামলা করার সুস্পষ্ট হুমকি দেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।
প্রতিবেদনটিতে বলা হয়, এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের সবচেয়ে কঠোর সমালোচকদের মধ্যে একজন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরাইল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।
আরো পড়ুন: ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে বের হচ্ছে তেল
তিনি আরো বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি। আমরা তাদের (ইসরাইল) সঙ্গেই তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।
