×

আন্তর্জাতিক

অলিম্পিকের আগে ফ্রান্সে অগ্নিসংযোগের ঘটনায় অচল রেল যোগাযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৫:০৬ পিএম

অলিম্পিকের আগে ফ্রান্সে অগ্নিসংযোগের ঘটনায় অচল রেল যোগাযোগ

প্যারিসের গারে মন্টপারনাসে ট্রেন স্টেশন|| ছবি: সংগৃহীত

ফ্রান্সের উচ্চ-গতির রেল অবকাঠামোয় (টিজিভি) কয়েকবার অগ্নিসংযোগের ঘটনায় প্রায় অচল হয়ে পড়েছে দেশটির রেল যোগাযোগ। এ ঘটনাটি দেশটির রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দেশটির জাতীয় ট্রেন অপারেটর এসএনসিএফ এসব তথ্য জানায়। খবর ইউরো নিউজের

এ ঘটনার জেরে প্যারিস ও লন্ডনের মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে যুক্তরাজ্য-ভিত্তিক রেলসেবা দানকারী প্রতিষ্ঠান ইউরোস্টার। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার প্যারিসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও প্যারিস থেকে লন্ডনের দিকে আসা সব ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেয়া হবে। এতে অতিরিক্ত প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।

এই ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাগুলো ‘নাশকতা’ ছড়াতে করা হয়েছে। টিজিভি নেটওয়ার্ককে পঙ্গু করার উদ্দেশ্যে এটি একটি বৃহৎ ও ব্যাপক আক্রমণ। এর ফলে অনেক রুটের ট্রেন চলাচল বাতিল করতে হবে।

Passengers waiting for delayed trains
ফ্রান্সে অগ্নিসংযোগের ঘটনায় ইউরোপের ব্যস্ততম ট্রেন স্টেশনগুলোতে অচলাবস্থা 

এসএনসিএফ বলেছে, রাতারাতি একাধিক আক্রমণের শিকার হয়েছে টিজিভি। এর ফলে আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলের রেল চলাচল ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত কাঠামো পুরোপুরি মেরামত করতে এই সপ্তাহের শেষ পর্যন্ত লেগে যেতে পারে।

এসএনসিএফের প্রধান নির্বাহী শন-পিয়েরে ফারান্দো বলেছেন, এই হামলার ফলে অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। চলমান ট্রেনগুলোকে বিভিন্ন ট্র্যাকে ঘুরিয়ে দেয়া হলেও, অনেকগুলো শিডিউল বাতিল করতে হবে। যাত্রীদের তাদের ট্রিপ স্থগিত করতে ও ট্রেন স্টেশন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাত্রিশ ভারগারিত বলছেন, টিজিভি রেল নেটওয়ার্কে এমন আক্রমণ বড় ধরনের অপরাধ। এই হামলার ফলে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ফ্রান্সে রেল যোগাযোগ অর্ধেক হয়ে যাবে ও আগামী সপ্তাহ পর্যন্ত পুরো ফ্রান্সে এর গুরুতর প্রভাব পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App