×

আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০২:১৭ পিএম

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) হামলাকারীর নাম ও ছবি প্রকাশ করেছে।

এর আগে সংস্থাটি জানায়, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। হামলার পর হামলাকারীর নাম প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এফবিআই। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস (২০)। খবর বিবিসির।

প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাম্পকে লক্ষ করে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা। তবে তিনি সামরিক কোন কর্মকাণ্ডে কখনোই নিয়োজিত ছিলেন না বলে নিশ্চিত করেছে পেন্টাগন। 

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্যানুযায়ী হামলাকারী ক্রুকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, ক্রুকসের বাবা অন্তত ছয় মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন।

ভিডিওতে দেখা গেছে, সমাবেশে বক্তব্য দেয়ার মধ্যে হঠাৎ ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিলো।

ঘটনার কয়েক ঘণ্টা পর এফবিআই একটি সংবাদ সম্মেলনে জানায়, যেখানে সংস্থাটির একজন কর্মকর্তা কেভিন রোজেক বলেছেন, আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের সমাবেশের পাশের ভবনের ছাদে কেউ আছে - সেটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জানা ছিলো না। তবে, সংবাদ সম্মেলনে অবশ্য সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিত ছিলেন না।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের লেফটেনেন্ট কর্নেল জর্জ বাইভেনস বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়ে বন্দুকধারীকে যথাযথ জবাব দিয়েছেন। পরে গুলিতে আহত ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারা দুজন আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে তাদের উভয়ের প্রতিদ্বন্দ্বী রবার্ট এফ কেনেডি (জুনিয়র) সবার প্রতি  প্রতি শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন।

কেনেডির বাবা রবার্ট এফ কেনেডি ১৯৬৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় গুলিতে নিহত হয়েছিলেন। তার চাচা জন এফ কেনেডি ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গুলিতে নিহত হন।

টমাস ক্রুকস নামের ওই তরুণের কাছে কোন ধরনের আইডি কার্ড ছিল না। যে কারণে তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই। তিনি পেনসিলভেনিয়ার বেথেল পার্কে থাকতেন। যা বাটলার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।  ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস তালিকাভুক্ত রিপাবলিকান দলের সদস্য ছিলেন। হামলাকারী ক্রুকসের পরিচয় প্রকাশের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, তার মোটিভ কি ছিল সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে ঠিক কি ঘটেছে এটির তদন্ত কয়েক মাস ধরেও চলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা এটি নিয়ে অক্লান্তভাবে কাজ করবে, বলছিলেন রোজেক।

আরো বলুন: ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টায় যা বলল রাশিয়া

সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ক্রুকস যে বাড়িটিতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ ইতোমধ্যেই সিলগালা করে দিয়েছে। ক্রুকসের বাড়ির আশপাশে বোমা কিংবা অন্য কিছু রয়েছে কী না সেটি তদন্ত করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App