×

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরো ২৩০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

ইউক্রেনকে আরো ২৩০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জন্য নতুন করে ২৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্র সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার (২ জুলাই) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী  রুস্তম উমারভকে বলেন, আমি গর্বিত যে- শিগগিরি যুক্তরাষ্ট্র ২৩০ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে।

অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক বিধ্বসী অস্ত্র এবং অনান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।

আরো পড়ুন:  এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

উমারভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। 

আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এই সম্মেলনের সময় ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

দীর্ঘদিন ধরে ন্যাটো জোটে যোগ দেয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন কিন্তু এখন পর্যন্ত এই‌ জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্য সদস্য দেশগুলো।

এদিকে, নতুন করে ইউক্রেনকে অস্ত্র দেয়ার খবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন- এসব অস্ত্র দিয়ে কিয়েভকে রক্ষা করা যাবে না। এতে বরং যুদ্ধের মেয়াদ আরো বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App