×

আন্তর্জাতিক

জুনেই ঢাকা আসতে পারেন মোদি

Icon

কাগজে ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৯:২১ পিএম

জুনেই ঢাকা আসতে পারেন মোদি

চলতি মাসেই ঢাকা আসতে পারেন মোদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরের পরিকল্পনা করছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ তথা ‘প্রতিবেশী প্রথম’ নীতির বাস্তবায়নে এবং দক্ষিণ এশিয়ায় অগ্রগণ্য অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছেন। 

চলতি জুন মাসের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নির্ধারিত ছিল। তবে নয়াদিল্লির আমন্ত্রণে গত শনিবার তিনি ভারতে যান এবং রবিবার (৯ জুন) মোদির মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

এরপর মোদির সঙ্গে এক বৈঠকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আমন্ত্রণের পরই মোদির ঢাকা সফরের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদন মতে, সম্ভাব্য সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জুনের শেষ দিকে মোদির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনা করছেন।

মোদির এই সফরে আন্তঃসীমান্ত যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়াতে চায় বলে জানান সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ফেরি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App