×

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় (লোকসভা) নির্বাচনে জয় পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ অভিনন্দন জানান তিনি। বুধবার (৫ জুন) এ নিয়ে মোদিকে এক বার্তা প্রেরণ করেন শেখ হাসিনা।

ওই বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক উল্লেখ করে বার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, আপনার বিজয় ভারতের জনগণের, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ, ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে।

সবশেষে বার্তায় তিনি বলেন, আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম। অনুগ্রহ করে, মহামান্য, আমার সর্বোচ্চ নিশ্চয়তা ও সুদৃঢ় বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App