×

আন্তর্জাতিক

কন্যাকুমারীতে ২ দিনের ধ্যানে বসছেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৩:২৮ পিএম

কন্যাকুমারীতে ২ দিনের ধ্যানে বসছেন মোদি

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের প্রচার শেষ বরাবরের মতো এবারো ধ্যানে বসছেন নরেন্দ্র মোদি। ২০১৪ তে প্রতাপগড়, ২০১৯ এ কেদারনাথ, এবার কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন নরেন্দ্র মোদি।

দেশটির সর্বশেষ স্থলভাগ কন্যাকুমারীতে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

আরো পড়ুন: ‘মোদি আর মাত্র ৭-৮ দিনের প্রধানমন্ত্রী’

দেশটির উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ মে দুপুরে তিরুঅনন্তপুরমে বিমান থেকে নামবেন মোদী। এরপর একটি এম-১৭ হেলিকপ্টারে করে কন্যাকুমারীতে নামবেন বিকেল ৪টা ৩৫ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কন্যাকুমারীর অপরূপ সৌন্দর্যে মোড়া বিবেকানন্দ রক থেকে সূর্যাস্ত দেখবেন। দুদিন ধ্যানের পর কন্যাকুমারী থেকে ১ জুন দুপুর সাড়ে ৩টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন মোদি। বিকেল ৪টা ১০ মিনিটে তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে ভারতীয় বিমান বাহিনীর এয়ারক্রাফটে দিল্লি ফিরবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App