×

আন্তর্জাতিক

রাফার প্রাণকেন্দ্রে ইসরায়েলের ট্যাঙ্ক, বিমান হামলায় নিহত ২১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৮:৪২ এএম

রাফার প্রাণকেন্দ্রে ইসরায়েলের ট্যাঙ্ক, বিমান হামলায় নিহত ২১

ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণের রাফা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক। সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে। রাফার আশ্রয় শিবিরগুলোতেও ইসরায়েলের বিমান হামলা চলছে। সর্বশেষ হামলায় নিহত হয়েছে ২১ জন।

রাফায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার এসব ট্যাঙ্ক প্রথম নগরীর প্রাণকেন্দ্রের আল-আওদা মোড় দখলে নিয়েছে। মিশরের সীমান্ত থেকে এই জায়গাটি প্রায় ৫০০ মিটার দূরে। সেখানে তুমুল গোলা হামলা চালাচ্ছে ইসরায়েল।

আল আওদা মসজিদের কাছে ইসরায়েলের ট্যাংক এবং মেশিনগান সজ্জিত সাজোঁয়া যান দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ওদিকে, রাফার পশ্চিমে উদ্বাস্ত ফিলিস্তিনিদের আরেক তাঁবু শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকার আল-মাওয়াসির কয়েকটি তাঁবু শিবিরে আঘাত হেনেছে ইসরায়েলি ট্যাংকের গোলা।

ইসরায়েল রাফার পূর্বাঞ্চলে দু’সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে। এরমধ্যে রবিবার রাতে রাফার তেল আল-সুলতান আশ্রয়শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহতের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

তবে ইসরায়েলের ভাষ্য, তারা কেবল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সাধারণ মানুষদেরকে হত্যার কোনও অভিপ্রায় তাদের নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App