×

আন্তর্জাতিক

গুজরাটে গেমিং জোনে আগুন: শিশুসহ মৃত্যু বেড়ে ৩২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ১১:২৬ এএম

গুজরাটে গেমিং জোনে আগুন: শিশুসহ মৃত্যু বেড়ে ৩২

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে শনিবার সন্ধ্যায় একটি গেমিং জোনে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। নিহতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। আগুন লাগার পর গেমিং জোন থেকে ১৫-২০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।  

রাজকোট পুলিশের সহকারী কমিশনার বিনায়েক প্যাটেল বলেন, “মৃতদেহগুলো সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাই সেগুলোর পরিচয় নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। গেমিং জোনটির মালিককে আটক করেছে পুলিশ। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

তবে উদ্ধার অভিযান এখনো চলছে। আমরা ঘটনাস্থল থেকে যত দ্রুত সম্ভব মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ২৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেগুলো হাসপাতালে পাঠনো হয়েছে। তদন্ত চলছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেছি।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা আমি এখনই বলতে পারছি না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন সেখানে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তল্লাশি অভিযান শেষে সেখানে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটা আমরা বুঝতে পারবো। আগুনের এই ঘটনার পর নগরীর সব গেমিং জোন বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে ‘বিশেষ তদন্ত দল’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এ ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকার থেকে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য চার লাখ রুপি এবং আহত প্রত্যেকের পরিবারের জন্য ৫০ হাজার রুপি সাহায্য প্রদাণের ঘোষণা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App