×

আন্তর্জাতিক

নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠকে বাইডেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০ পিএম

নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠকে বাইডেন

রাশিয়ার পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বৈঠকে নাভালনির মৃত্যুতে তাদের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তা অপূরণীয় উল্লেখ করে আন্তরিক সমবেদনা জানান বাইডেন। পাশাপাশি এই ঘটনার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস জানিয়েছে, এই রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন জোর দিয়ে বলেন, অ্যালেক্সেই নাভালনির উত্তরাধিকার রাশিয়া ও সারা বিশ্বের মানুষ বহন করবে। সারা বিশ্বের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে নাভালনির কাছ থেকে অনুপ্রেরণা পাবে।

এর আগে, ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দেন। বাইডেন বলেন, ‘মানুষের সর্বশেষ অস্তিত্বের হুমকি হলো জলবায়ু। তবে আমাদের পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে। অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হলো জলবায়ু।’

প্রসঙ্গত গত শুক্রবার রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে সাজা ভোগ করার সময় কারাগারের একটি কলোনিতে ৪৭ বছর বয়সী নাভালনির মৃত্যু হয়। রুশ কারা কর্মকর্তারা নাভালনির মৃত্যুর কথা ঘোষণা করার পরই হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছিল, তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডাদের কারণে হয়েছে।’ 

তবে নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ক্রেমলিন বলে, পুতিনকে দায়ী করে পশ্চিমা দাবি গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App