×

আন্তর্জাতিক

ইরানে চলছে আকাশ প্রতিরক্ষা মহড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম

ইরানে চলছে আকাশ প্রতিরক্ষা মহড়া

ইরানের সশস্ত্র বাহিনীর গত বৃহস্পতিবার থেকে বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে।

‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই ১৪০২’ নামের এ মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স, বিমান বাহিনী এবং আরও কয়েকটি সংশ্লিষ্ট ইউনিট অংশ নিচ্ছে।খবর রয়টার্সের।

সশস্ত্র বাহিনীর যৌথ আকাশ-প্রতিরক্ষা মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর আজ দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বলেছেন, এই মহড়ায় দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার মহড়ার দ্বিতীয় দিনে শত্রুর ইলেকট্রনিক ও সাইবার হামলা মোকাবেলায় নানা কৌশল অবলম্বন করা হয়েছে। এসব উপায় ও কৌশল নানাভাবে কল্পিত শত্রুর বিরুদ্ধে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। 

শত্রুরা যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে অচল করতে না পারে সে লক্ষ্যে প্রস্তুতি জোরদার করাই এ মহড়ার লক্ষ্য। 

এছাড়া মহড়া চলাকালে তুলনামূলক নিচু দিয়ে উড়ে যাওয়া বিভিন্ন লক্ষ্যবস্তুকে স্বল্প পাল্লার 'নাইন দেই' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে। ইরান প্রতিবছরই এ ধরণের মহড়া চালিয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App