×

আন্তর্জাতিক

সৌদি আরব যুদ্ধ ঘোষণা করেছে দাবি লেবাননের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৭, ১২:৪২ পিএম

লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সা’দ হারিরিকে ইচ্ছার বিরুদ্ধে আটক রেখেছে রিয়াদ। এর মাধ্যমে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সৌদি আরব। শুক্রবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ দাবি করেছেন। নাসরুল্লাহ দাবি করেছেন, লেবাননের নাগরিকদের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। তিনি বলেন, সংক্ষেপে বলতে গেলে, এটা পরিষ্কার যে, সৌদি আরব ও এর কর্মকর্তারা লেবানন ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে আমি এটা বলতে চাই যে, এটা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ। হিজবুল্লাহর এই নেতা অভিযোগ করেছেন, লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কোটি কোটি ডলার দিতে প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। হারিরিকে সৌদি আরবই যে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও দাবি করেন নাসরুল্লাহ। গত শনিবার রিয়াদ থেকে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি। ওই সময় তিনি বলেছিলেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর কারণে তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। তাই তিনি বাধ্য হয়ে পদত্যাগ করছেন। তবে ইরান ও হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App