×

আন্তর্জাতিক

কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় ৫ সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ এএম

কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় ৫ সেনা নিহত
কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় ৫ সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ভারতের সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর এই সংঘর্ষ শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনী অবশ্য গত বুধবার রাত থেকে ডেরা কি গলি এলাকা এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনও চলছে।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’

এর আগে গত মাসে ভারতীয় সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী কাশ্মিরের রাজৌরির কালাকোটে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App