×

আন্তর্জাতিক

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা ‌‌‘অগ্রহণযোগ্য’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১১:২৪ এএম

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা ‌‌‘অগ্রহণযোগ্য’

ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি হামলা ছিল ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলার খবর ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হাসপাতালের মতো স্থানে ইসরায়েলের হামলা চালানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মঙ্গলবার এই মন্তব্য করেন ট্রুডো। কানাডা জোর দিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার হাসপাতালে ইসরায়েলের চালানো ভয়াবহ ওই হামলায় ৫০০ জন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App