×

আন্তর্জাতিক

আরও ২শ‌' রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৩:০৩ পিএম

আরও ২শ‌' রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
অধিকৃত তোকমাক শহরে রাশিয়ান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছে, অন্তত ২০০ রুশ সেনা ও সেনানায়ক নিহত হয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে অধিকৃত দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনীয় শহর মেলিতপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেছেন, `তোকমাকে দখলদারদের অবস্থানে আমাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে লড়াই ও প্রতিরোধ গড়ে তুলেছে।' তবে ইউক্রেনের এ কর্মকর্তার দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে সিএননের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইভান দাবি করেছে, গোয়েন্দা রিপোর্টে রাশিয়ার এক ঘাঁটিতে হামলার কথা জানানো হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০-এর বেশি দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App