×

আন্তর্জাতিক

মদ্যপানে বিয়ের তারিখ ভুললেন বর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৯:০৫ পিএম

মদ্যপানে বিয়ের তারিখ ভুললেন বর!

প্রতীকী ছবি

বিয়ে একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথচ সেই বিয়ের ব্যাপারেই বেমালুম ভুলে গেলেন বর।

আগের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে একটু বেশিই মদ খেয়ে ফেলেছিলেন বর। মাত্রা এতখানি ছিল যে পরদিন বিয়ের কথা একদম ভুলে গেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের সুলতানগঞ্জে। সোমবার (১৪ মার্চ) বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। কনে ও তার পরিবার বর ও বরযাত্রীদের জন্য অপেক্ষা করছিল। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও বরের দেখা মিলছিল না।

অপেক্ষা শেষে সব অতিথিরা বাড়ি ফিরে যায়। পরদিন মঙ্গলবার (১৫ মার্চ) বরের জ্ঞান ফিরলে পরিবার নিয়ে সে কনের বাড়িতে যায়। কিন্তু কনে বিয়ে করতে রাজি হননি। নববধূ স্পষ্টভাবে বরের পরিবারকে জানিয়েছেন, তারা এমন ব্যবহারে অপমানিত হয়েছে। তাকে আর বিয়ে করা সম্ভব নয়।

সেই সঙ্গে কনে স্পষ্টভাবে জানিয়ে দেন, এমন কাউকে বিয়ে করতে পারবেন না তিনি যার কর্তব্যবোধ নেই। এই শেষ নয়। কনের পরিবারের দাবি, মেয়ের বিয়েতে খরচ করা টাকা ফেরত দিতে হবে।

এদিকে, বরের পরিবার এতে রাজি হয়নি। এরপর বরের পরিবারের কয়েকজনকে আটকে রাখে কনের পরিবার। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ছুটে যায়। তাদের মধ্যস্থতায় দুই পরিবারের ঝগড়া মিটে গেলেও বরকে বিয়ে করতে রাজি হননি কনে।

সম্প্রতি আসামে বিয়ের অনুষ্ঠানে এক মাতাল বর ঘুমিয়ে পড়ে। তার বাবাও বিয়ের অনুষ্ঠানে মাতাল হয়ে আসেন। এসব দেখে বিয়ে ভেঙে দেন কনে। তিনি জানিয়ে দেন, একজন মাতালকে বিয়ে করতে পারবেন না তিনি। এবার বিহারেও মদের কারণে বিয়ে ভেঙে গেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App