×

আন্তর্জাতিক

শিকাগো শহরে বহুতল ভবনে অগুন, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:১৯ পিএম

শিকাগো শহরে বহুতল ভবনে অগুন, নিহত ১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিবিএস নিউজের।

আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সব তলায়। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অগ্নিকাণ্ডের সময় ৩০০ জনের মতো বাসিন্দা ছিলেন ভবনটিতে; যাদের বেশিরভাগই প্রবীণ।

পরে খবর পেয়ে আটকেপড়াদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় ভবনটির বেশ কয়েকটি তলা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App