×

আন্তর্জাতিক

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১১:৫৭ এএম

# সাড়ে ৪৭ ডলার ক্ষতি পূরণ দাবি

সর্ববৃহৎ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) ফ্লোরিডার একটি আদালতে এ মামলা দায়ের করেন তিনি। একই সময় সিএনএনের কাছে সাড়ে ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন রিপাবলিকান পার্টির এই নেতা।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে সিএনএন। তবে মামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিএনএন।

২৯ পৃষ্ঠার মামলার অভিযোগপত্রে ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তার সমালোচনা করে আসছিল সিএনএন। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন এই সংবাদমাধ্যম তার প্রতি তীব্রভাবে আক্রমণ বাড়িয়ে দিয়েছে কারণ তারা ভয় পাচ্ছে যে- ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সূত্র: সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App