×

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন গোতাবায়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৯:০৯ পিএম

পদত্যাগ করলেন গোতাবায়া

গোতাবায়া রাজাপাকসে। ফাইল ছবি

স্পিকারের কাছে পদত্যাগপত্র ই-মেইল করেছেন গোতাবায়া রাজাপাকসে। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে পদত্যাগপত্রে সই করে মালদ্বীপে যান গোতাবায়া। সেখানেও তার বিরুদ্ধে বিক্ষোভের দরুণ সৌদি বিমানে চেপে সিঙ্গাপুরে পৌঁছান। সিঙ্গাপুর থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কার মানুষ বিক্ষোভে ফুঁসছে। জিম্মি করে রেখেছে দেশটির সরকারি বাসভবন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা ও কারফিউ জারি করে সেনাবাহিনীকে ‘যা করতে হয়, তাই করার’ নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে গোতাবায়া রাজাপাকসে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App