×

আন্তর্জাতিক

পাকিস্তানে যেকোনো সময় বন্ধ হতে পারে মোবাইল-ইন্টারনেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ০৩:৪৪ পিএম

পাকিস্তানে যেকোনো সময় বন্ধ হতে পারে মোবাইল-ইন্টারনেট

ছবি: সংগৃহীত

চরম বিদ্যুৎ সংকটের মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইটিবি) হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো সময় দেশটির মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এ সিদ্ধান্তের ফলে পাকিস্তানের জনসাধারণ বিপাকে পড়েছেন।

এক টুইটে এনআইটিবি জানিয়েছে, দীর্ঘ সময় দেশে (পাকিস্তানে) বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে টেলিকম অপারেটরগুলো। খবর আনন্দবাজার পত্রিকার।

এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগে জানিয়েছেন যে, চলতি মাসে দেশটিতে লোডশেডিং বাড়বে। কারণ পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় তরল গ্যাস (এলএনজি) পাচ্ছে না।

তবে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, কাতার থেকে আগামী ৫-১০ বছরের জন্য এলএনজি কেনার চুক্তির চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App