×

আন্তর্জাতিক

পুরুষ অভিভাবক ছাড়া নারীদের হজ-ওমরাহ পালনের অনুমোদন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১১:০৩ এএম

পুরুষ অভিভাবক ছাড়া নারীদের হজ-ওমরাহ পালনের অনুমোদন বাতিল

প্রতীকী ছবি

পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের হজ-ওমরাহ পালনের যে অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এক সৌদি আরবের হজ-ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য সায়িদ বাহাশওয়ান এ খবর জানিয়েছেন।

তিনি জানান, ৪৫ বছরের কমবয়সী নারীদের পুরুষ অভিভাবক ছাড়া ওমরাহ পালনের অনুমোদনের বিষয়টি ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত করা হয়েছে। তবে কেন সিদ্ধান্ত বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় জানিয়েছিলো, নারীরা চাইলে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই হজ-ওমরাহ সম্পাদন করতে পারবেন। এ বিষয়ে ইসলাম অনুমোদন দেয়। তবে তার জন্য তাদের অবশ্যই নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের এ বিবৃতির পরেই সৌদি আরব তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App