×

ভারত

সামরিক সক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

সামরিক সক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ছবি : সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি)।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একাধিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সামরিক সরঞ্জাম কেনার জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।

আরো পড়ুন : ফ্রান্সের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের, কিনছে ১১৪ যুদ্ধবিমান

যদিও মন্ত্রণালয়ের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়নি, তবে একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস-৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকেই বোঝানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনী মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্য আবেদন করেছে। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার তৈরি এস-৪০০ বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে ভারতের হাতে এই ক্ষেপণাস্ত্রের চারটি ইউনিট রয়েছে, শিগগিরই আরো দুটি ইউনিট যুক্ত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App