×

ভারত

ফ্রান্সের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের, কিনছে ১১৪ যুদ্ধবিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

ফ্রান্সের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের, কিনছে ১১৪ যুদ্ধবিমান

ছবি : সংগৃহীত

ফ্রান্সের সঙ্গে প্রায় ৩ দশমিক ২৫ লাখ কোটি টাকার সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত। এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত। সম্ভাব্য এই চুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর হিন্দুস্থান টাইমস বাংলা’র।

এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ-স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়।

ভারতের বিমান বাহিনীতে ইতোমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী ২৬টির অর্ডার দিয়েছে। চুক্তিটি অনুমোদিত হলে, এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে ১৭৬টি।

আরো পড়ুন : মার্কিন শুল্ক কমাতে দিল্লিকে যা দিতে হচ্ছে

প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো জানিয়েছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে। প্রায় ৩০ শতাংশ দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে।

এছাড়া জানা গেছে, আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে প্রতিরক্ষা ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App